-দোয়া ও দরূদ-
সুরা আল মু’মেনুনের ২য় শিক্ষা-‘তারা (মুমিনরা) বেহুদা কথা ও কাজ থেকে বিরত রাখে’ বেহুদা কথার মধ্যে মিথ্যা বলা,গীবত করা,প্রবঞ্ছনা করা, ধোকা দেয়া, বাজে বাক্যালাপের মধ্যে নিজেকে নিয়োজিত করা ইত্যাদি।যা কোন কাজে আসবেনা।
হাদীস শরীফ অধ্যয়ন করলে জানতে পারবে ও বুঝতে পারবে এ সমস্ত কিছু কত বড় মারাত্মক অপরাধ এবং এর পরিণাম কি।আমি যৎসামান্য আলোচনার আশা করছি।আল্লাহ পাক তৌফিক দাতা।
সময় মানুষের জীবনে অতীবও মূল্যবান।ঠিক যেমনি দুটি চোখ মূল্যবান। ছাত্র হিসেবে নিজেকে অধ্যয়নের কাজে ব্যস্ত রাখবে তাতে কোন সন্দেহ নেই। তারপরও আল্লাহ পাকের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য রাসূল(সাঃ) আরো অনেক দোয়া ও জিকির শিখিয়েছেন।যেমন-খাওয়ার সময়, খাওয়ার পরে, পায়খানায় যাওয়ার আগে, ঘর থেকে বের হয়ে অন্যত্র যাওয়ার সময়, গাড়ীতে উঠলে ইত্যাদি। অতীব প্রয়োজনীয় দোয়া গুলো শিখে নেওয়া উচিত। যাতে আল্লাহর হেফাজতে নিজেকে বন্দী রাখা যায়। হেফাজতদাতা আল্লাহ ছাড়া আর কে??
এরপরও চলতে ফিরতে আল্লাহকে স্মরণ বা জিকির করলে বা করতে পারলে আরো বেশী উপকৃত হতে পারবে। এইগুলোও রাসূল(সাঃ)শিখিয়েছেন। যেমন-
১।সোবহানাল্লাহ (আল্লাহ সকল প্রকার দোষ, ত্রুটি, ক্ষতি, স্বল্পতামুক্ত পাক পবিত্র)
২।আলহামদুলিল্লাহ (সমস্ত প্রশ্নংসা একমাত্র আল্লাহর)
৩।আসতাগফিরুল্লাহ (আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি)
৪।লা-হাওলা-ওলা-কুওয়াতা-ইল্লা-বিল্লাহ (আল্লাহ ছাড়া অন্য কোন শক্তি সহায় নাই)
৫।রাব্বিগফির ওয়ারহাম (হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো)
৬।হাসবিয়াল্লাহু রাব্বি (আমার মালিক খোদা আমার জন্য যথেষ্ট)
৭।নেয়ামল মওলা ওয়া নেয়ামল ওয়াকিল (আল্লাহ পাক আমার সবচেয়ে উত্তম বন্ধু ও শ্রেষ্ঠ সহায়)
৮।লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া উপাস্য নাই)
সবগুলোই উঠা, বসা, চলাফেরায় জিকিরের দাবীদার।
Sep 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment